গাঁজা জব্দ
চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ঝিলিম ইউনিয়ন থেকে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আমনুরা টংপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১শ' কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা অংশে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে দুই কারবারি। সোমবার (২০ জুলাই) সকালে র্যাব-১০-এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পটুয়াখালীতে পিকআপের গোপন কুঠুরি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
পটুয়াখালীর দুমকিতে একটি পিকআপ ভ্যানের গোপন কুঠুরি থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-৮। সোমবার দিবাগত রাতে আঙ্গারিয়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।